জয়নাল আবেদিন ফারুকের উপর নির্যাতনের বিচারের অপেক্ষায়।

 


অথচ #জয়নাল_আবেদিন_ফারুক তখন রানিং এমপি। ডিসি হারুনের তাকে না চেনার কথা নয়। একজন এমপি হলে কি প্রতিবাদ করা যাবেনা ? মিছিল করা যাবেনা ?অথচ রাষ্ট্রীয় মদদে একটি শৃঙ্খলিত বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে রূপান্তর করার সূচনা হয় এ ঘটনার পর থেকেই।

এবং এভাবেই ক্রমান্বয়ে বিরোধী দলের সাবেক হওয়া এমপি মন্ত্রীদের নূন্যতম সম্মানটুকু না দিয়ে-তাদের উপর নির্মম, নির্দয় এবং অমানুষিক ও অমানবিক ভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করা হয়।যার থেকে রেহাই পাননি কেউ। #মীর্জা_ফখরুল #রুহুল_কবির_রিজভী , #মীর্জা_আব্বাস ,#বাবু_গয়েশ্বর ,#মোয়াজ্জেম_হোসেন_আলাল, #আজিজুল_বারী_হেলাম,#ব্যারিস্টার_মাহবুব_উদ্দিন খোকন #ব্যারিস্টার_ইসরাক_হোসাইন ,#নিপুণ_রায় বাদ যায়নি কেউ।

নুন্যতম সম্মানটুকু-তো তাদের করা হয়নি কোন আন্দোলনে ,মিছিলে কিংবা রাজপথে। 

কেননা পুলিশকে এসব দমন নিপীড়নের জন্য জবার দিহী করতে হতনা উল্টো হারুনকে রাষ্ট্রপতি পদক দেবার পর পুলিশ-ডিবি র সবাই ভাবতো এটাই হয়তো প্রমোশন পাবার অন্যতম মাধ্যম।তাই তারা বিজ্ঞাপন তরঙ্গে অতি উৎসাহে নিয়ে এমনকি প্রমোশনের আশায় বিরোধী দল দেখলেই ঝাঁপিয়ে পড়তো।এখন প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হওয়া দরকার। 

জয়নাল আবেদিন ফারুকের সাথের ঘটনার পর ডিসি হারুনকে কোন জবাব দিহীতার আওতায় আনা হয়নি। উল্টো ডিসি থেকে এ্যাসিটান্ট কমিশনার এরপর প্রমোশান পেতে পেতে  ডিবি প্রধান কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তৈরি করা হয়েছে। 

অথচ এই হারুন ছিল একেবারে গো -বেচারা টাইপের একজন ওসি। তেজগাঁও জোনে যখন চাকুরী করতেন তখন তাকে প্রমোশন দিয়ে এ্যাসিটান্ট কমিশনার করে পোস্টিং দেয়া হয়। সেখানকার ওসি ছিলেন তারই ক্লাসমেট ফারুক । উনি আবার ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং রাষ্ট্রপতির এলাকার লোক ছিলেন। তাই তার কাছ থেকে নুন্যতম সম্মানও পেতেন না -ডিসি হারুন। 

প্রায়ই দিন সন্ধ্যার পরে ফারুক ভাই -হারুককে অফিসে দেখলে বলতেন -কিরে হান্যা -বসে আছোস কেন বাসায় যাবি না ? তখন হারুন বলতো -না ফারুক ভাই যাব একটু পরে, গুছিয়ে নিচ্ছি আরকি। বলা বাহুল্য ফারুক ভাই হারুনের ক্লাসমিট হলেও হারুন ভয় সম্মান দুটোই করতেন। 

যাইহোক এরপর  হারুনের ঢাকার বাইরে প্রথম বদলী হয় গাজীপুরে।সেখান থেকেই তিনি ডন হয়ে উঠতে শুরু করেন। গাজীপুরে ভাওয়াল জমি উদ্ধার দখল -কেনা জমি দখল -এসব কাজ তিনি কট্রাকে করতেন। জমি কিনছেন দখল নিতে পারছেন না- কাগজপত্র ঠিক থাকলে আমাদের এত লক্ষ দিবেন --- ব্যস ।

এসব ঘটনার রিপোর্ট করায় এক সাংবাদিককে নির্যাতন করেন। বদলী করা হয় নারায়ণগঞ্জে। সেখান থেকে ওএসডি। এক বছর পর -ডিবি প্রধান -----

তাই আমরা চাই পুলিশ বাহিনীতে আর হারুনের উত্তান না হোক। রাজনৈতিক নেতারা বিরোধী দলে গেলেও পাক যথাযথ সম্মান। বিচার এবং তদন্ত  হোক পুলিশী নির্যাতন কিংবা বাড়াবাড়ির প্রতিটি ঘটনার। তাহলে আর কোন পুলিশ হারুন হয়ে উঠার সাহস করবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ