২৪ ঘন্টার ভেতরে কেন আদ দ্বীনের রোগীদের সরিয়ে নিতে হবে ?

 মাইলস্টোনে বিমান দুর্ঘটনার জন্য কে দায়ী ছিল ? মাইলস্টোন নাকি বিমান বাহিনী ? তখন-তো কোন প্রতিষ্ঠান বন্ধ করেননি।তাহলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে কেন ? কেন এত আক্রোশ এ প্রতিষ্ঠানের উপর ? 

রাজশাহী মেডিকেল কলেজে ৩০ দিনে ৯১ শিশুর মৃত্যু হয়েছে আইসিওর অভাবে। এ জন্য কি কেউ দায়ী নয় ? কি ব্যবস্থা নিয়েছেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ?




আদ দ্বীনের একটা এ্যাম্বুলেন্স সার্ভিস আছে আমার বাবাকে রাত ০২টার সময় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। অনেক জায়গায় ফোন দিলাম কেউ এ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়নি। আদদ্বীনে ফোন করার ১৫ মিনিটের মধ্যে এ্যাম্বুলেন্স পাঠিয়েছে। চার্জ নিয়েছে ৫০০ টাকা। 

জানা মতে ঢাকা শহরে তাদের এ সার্ভিস পাওয়া যায় ১৬২ টাকায়। ঢাকার আর কোন প্রতিষ্ঠান এমন সার্ভিস কি দেয় ?

ঢাকা মেডিকেল ছাড়া সব প্রতিষ্ঠানের আইসিউ ভাড়া সর্বনিম্ন ১০ হাজার। সর্বোচ্চ ৩৫ হাজার। সব মিলিয়ে এক রাতে আসে ৫০ হাজার টাকার মত। 

আদ দ্বীনে আইসিও বেডের ভাড়া রাখে ৬৫০০ টাকা। এ জন্য মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এ হাসপাতালে যায় বেশি। বড় বড় হাসপাতালে আইসিও বেড বেশির ভাগ সময় খালি থাকে বেশি চার্জের কারণে। এখন সেসব হাসপাতালকে খুশী করার জন্য আপনি যদি ব্যবস্থা করে থাকেন তাতে বলার কিছু নাই। 

একটি হাসপাতালে ডাক্তার কিংবা নার্স স্টাফদের  অবহেলায় অনেক রোগী মৃত্যুর ঘটনার নজির আছে। কিন্তু আজ পর্যন্ত কোন হাসপাতাল বন্ধ করা হয়েছে এর কোন নজির নেই। 

আমরা কোন ভাবেই ০৬ শিশুর মৃত্যুকে স্বাভাবিক ভাবে নিতে পারিনা। এটাও চাইনা এর জন্য কারো শাস্তি না হোক। কিন্তু এ আদদ্বীন টিকে থাকলে হাজার হাজার মানুষ বাঁচবে। শত শত প্রসূতি কম টাকায় বাচ্চা প্রসব করাতে পারবে যা আর কোন হাসপাতালে সম্ভব নয়। 

আদদ্বীনে কাজ করে প্রায় ১৬০০ নার্স ১৪০০ স্টাফ (ড্রাইভার /আয়া/সিকিরিট/ ক্লিনার /প্যাথলজি স্টাফ/ওয়ার্ড বয় /কম্পিউটার অপারেটর/খাবার সরবরাহকারী/ মেকানিক সহ বিভিন্ন পদের লোক ) এরা এখন কই যাবে কে দিবে এদের চাকুরী ? 

ধরে নিলাম ডাক্তার ও মেডিকেল অফিসারদের কোন সমস্যা হবেনা। কিন্ত এসব পরিবারের কি হবে ?

একটি হাসপাতালের লাইসেন্স বাতিল হলেই কি ২৪ ঘণ্টার ভেতরে হাসপাতালের রোগীদের সরিয়ে নেবার নির্দেশ দিতে হয় ? ব্যাপারটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছেনা ?

 বিশ্বে এমন কোন দৃষ্টান্ত আছে কোথাও ? হাইকোর্ট সুপ্রিম কোর্টে তাদের আপিল করার সুযোগ নেই ? বিষয়টি কেমন ঘোলাটে মনে হচ্ছেনা ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ