আগে সব দোষ ছিল বিএনপির -এখন ই্‌উনুস সরকারের।


আওয়ামীলীগ ১৫ বছর ক্ষমতায় ছিল। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুনে আসছিলাম -সব দোষ বিএনপির। যত উন্নয়ন হচ্ছে সব আওয়ামীলীগ করছে। দেশের সব ক্ষতি করে গেছে -বিএনপি। ২০২৪ সাল পর্যন্ত তাদের সব নেতা নেত্রী এবং মন্ত্রীদের মুখে বিএনপির বদনাম থামেনী। এমন কোন মন্ত্রী আপনি খুঁজে পাবেন না -যারা খালেদা জিয়া ,জিয়াউর রহমান তারেক রহমানের বদনাম করেনি কিংবা দোষ চাপায়নি। এমনকি ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতেও নুন্যতম কুণ্ঠিত হননি। এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর মনে হলেও নেতারা এসব বলে গর্বিত হতেন। সব দোষ বিএনপির গায়ে চাপিয়ে আনন্দে বাক বাকুম করে ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায় করতেন। যার কারণে সবাইকে পালাতে হয়েছে। 

এখন বর্তমান সরকারের অবস্থা দেখেন। কাল অভিযোগের ফাইল খুলে ফেলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। বলেছেন -বিগত তত্বাবোধায়ক সরকার ব্যাপক দুর্নীতি করেছেন। এগুলো তদন্ত করার জন্য -প্রধানমন্ত্রীর অনুমোদন দরকার। বাহ বেশতো -দেরীতে হলেও লাইনে আসছেন। 

এর আগের ঘটনা হলো -শ্যামা ওবায়েদ সংসদের বলেই ফেললেন -৩ মাসে যা উন্নয়ন হয়েছে ১৫ বছরে তা হয়নি। এ বাক্য শুনে অনেক কষ্টে হাসি দমন করে হজম করে ফেলছি। কিন্তু যখন মীর্জা সাহেব একই কথা বললেন -তখন থেকে আমার বদ হজম শুরু হয়ে গেছে। 

আচ্ছা একটা রাস্তা ,একটা কালভার্ট ,একটা ব্রিজ ,ওভারব্রিজ ,রেল লাইন ,এলিভেটর এক্সপ্রেস কিংবা হাইওয়ে -তিন মাসে শেষ করা সম্ভব ? খালা কাটা কর্মসূচী ,বিভিন্ন কার্ড বিতরণেই কি সাফল্যের মাপকাঠি ? সত্যিই কি আওয়ামীলীঘ সরকারকে আপনারা ০৩ মাসে ছুতে পেরেছেন ?

দার্শনিকদের ভাষায় -তুমি রাষ্ট্র পরিচালনায় সফল হতে গেলে তিনটি কাজ করতে হবে। 

১. প্রথম বছর -আগের সরকারের উপর দোষ চাপাবে।

২. দ্বিতীয় বছর -বিরোধী দলকে দায়ী করবে। 

৩. তৃতীয় বছর -যারা প্রতিবাদ করবে তাদেরকে বিরুদ্ধে পাল্টা অভিযোগ উত্থাপন করবে।  

৪.চতুর্থ বছর -তুমি নতুন নতুন আশা দেখাবে বলবে -১৫/২০ বছরের স্বপ্ন দেখাতে শুরু করবে।

৫. ৫ম বছর থেকে বলা শুরু করবে  -ভাগ্য পরিবর্তনের জন্য ০৫ বছর অপ্রতুল।তোমাকে আরো সময় দিতে হবে -তবেই তুমি সফল হবে।

তাই আসুন বিশ্বাস করি যে এ তিন মাসে কোন দুর্নীতি হয়নি। আগের সরকারের দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকি এরই ফাঁকে ১৫ কোটি টাকার কাজের বাজেট ৪৫ কোটি টাকা দেখাই। সরকারী টাকায় প্রতিষ্ঠান করে নিজের নামে চালিয়ে দিই। এ বিষয়ে যে বা যারা কথা বলবে তাদের দমানোর উপায়গুলো খুঁজে বের করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ