আর এখন ? কানে তুলা আর চোখে টিনের চশমা দিয়ে এসি রুমে ঘুমিয়ে আছেন ? একটি গণতান্ত্রিক সরকারের সব গুলো শাখা সক্রিয় থাকা স্বত্বেও থানায় কিভাবে আক্রমণ করে ? শুনলাম ইতোমধ্যে থানার পুলিশের নিরাপত্তার জন্য আনসার নিয়োগ করা হয়েছে। বিষয়টি কতটা লজ্জার পুরো পুলিশ প্রশাসনের জন্য। প্রশ্ন হচ্ছে কেন একজন ওসিরে চোখে পানি ? উত্তর হলো স্থানীয় এক যুবককে ধরে এনেছে পুলিশ। তাকে ছাড়িয়ে আনার জন্য এলাকার লোকজন থানায় আক্রমন করে।পুলিশকে বেধড়ক মারধোর করে। কিন্ত কেন পুলিশের এ অসহায়ত্ব ? মানুষ কি করে থানায় আক্রমন করার সাহস পায়? এর সহজ উত্তর হলো রাজনৈতিক পরিচয় ছাড়া এ কাজ করার সাহস পাবেনা। না আওয়ামীলীগ না -জামায়াত।
চাঁদাবাজি বন্ধ করতে পারেন না , দলের ছেলেদের নিয়ন্ত্রণ করতে পারেন না -আপনি মাথা ঘামাচ্ছেন-সব মন্ত্রণালয় নিয়ে।
মাননীয় মন্ত্রী জনগণ এজন্য আপনাদের ভোট দেয়নি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা ভয়ানক অবস্থা দাঁড়াবে আর আপনি কে স্বাধীনতার পক্ষে ছিল কে বিপক্ষে ছিল , কার নামের সাথে ইসলাম যায় কার নামের সাথে যায়না। কার রাজনীতি করা উচিত করা উচিত নয়। এসব বলে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাবেন ।
আপনি নিজ মন্ত্রণালয়ের প্রতি দায়িত্ববান হোন নইলে দায়িত্ব ছেড়ে দেন -সরকারকে এভাবে ব্যর্থ প্রমাণ করার জন্য আপনাকে দায়িত্ব দেয়া হয়নি।চারিদিকের পরিস্থিতি দেখে পুলিশের মত আমরাও অসহায় বোধ করছি।

0 মন্তব্যসমূহ