বর্তমানে একজন সচিবের বেতন সর্বোচ্চ -৮২, ০০০ টাকা। নতুন পে স্কেলে সুপারিশ করা হয়েছে ১৬০ ,০০০ টাকা করার জন্য । যদিও এখনও তা পাশ হয়নি ।যার অর্থ দাঁড়ায় প্রত্যেক কর্মচারী বেতন ১০০% এর অধিক বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে। এতে রাষ্ট্রের প্রয়োজন -এক লক্ষ ৬ হাজার কোটি টাকা।
আমার প্রশ্ন হলো সরকারী কর্মচারীদের বেতন যদি দ্বিগুণ করা হয় তাহলে বেসরকারি কর্মচারীদের বেতন কে বাড়াবে ?সচিব বা অফিসার Rank এর কেউ কি নিশ্চয়তা দিতে পারবে ,এরপর তারা আর ঘুষ খাবেনা ?
এমন কোন সরকারী কর্মকর্তা কিংবা কর্মচারী পাবেন যারা বেতনের টাকায় চলে কিংবা ঘুষ খাননা ? কতজন বা কত Persent লোক আছে যারা ঘুষ খান না ?
নতুন পে স্কেলের টাকা আসবে কোথা থেকে ? এটার বোঝা চাপবে জনগণের ঘাড়ে -গ্যাস ,বিদ্যুৎ ,পরিবহন ,পৌর-ট্যাক্স ,গাড়ীর ট্যাক্স, গাড়ী ভাড়া ,ভ্যাটের টাকা ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম-হীন গতি বেড়েই চলবে। এতে শোষিত হবে সব শ্রেণীর জনগণ। যার অর্থ দাঁড়ায় ২০ লাখ সরকারী কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে আপনি সে বোঝা চাপিয়ে দিলেন ১৮ কোটি মানুষের উপর ?
এ কেমন অবিচার । এটা কিছুতেই মেনে নিতে পারছিনা মাননীয় স্পীকার।
আপনি ২০ লাখ মানুষের সুখের কথা চিন্তা করলেন বাকী ১৭ কোটি ৮০ লক্ষ মানুষের কথাওতো আপনার ভাবার দরকার, তাদের সংসার বাসা ভাড়া ,স্কুলের খরছ ,চিকিতসা খরছ -বাচ্ছাদের লেখাপড়া -আসবাতপত্র -পোষাকাদির খরছ আসবে কোথা থেকে ? বাস্তবতা হলো এটা জাতির সাথে এক ধরনের তামাশা কিংবা সরকার বিদায় নেবার পূর্বে সরকারী কর্মচারীদের বাহবা আদায়ের কৌশল।
সরকারী আমলা কামলা কর্মচারীদের বেতন বাড়ুক এতে আমাদের কোন আপত্তি নাই। কারন সমাজে তারা সবচেয়ে সুবিধা বঞ্চিত জাতি। কিন্তু সেটা ২০% কিংবা ৫০% হতে পারে।কারণ তারা সরকার থেকে বাসা ভাড়া পায় , চিকিৎসা ভাতা পায় , পরিবহন ভাতা পায় , দু ঈদে এবং বৈশাখে বোনাস পায় এরপরও তাদের সংসার চলেনা -তাহলে বেসরকারি কর্মচারী ,কয়েক লাখ শিক্ষক, সাংবাদিক ,শিল্পী ,বেকার কিংবা খুদে ব্যবসায়ীদের চলে কিভাবে ?
যার বেতন ১২ হাজার তার বেতন হবে ২৪ হাজার। যিনি ৫০ হাজার পেতেন তার বেতন হবে ১ লাখ হবে কেন ? এ ধরনের এক পেষে নীতি রাষ্ট্রীয় বৈষম্য নয় কি ?

0 মন্তব্যসমূহ