চ্যানেল আইয়ের সেরা অনুষ্ঠানের মধ্যে সাইখ সিরাজের কাফেলা অনুষ্ঠান অন্যতম।


আমার মতে বাংলাদেশে যদি দ্বিতীয় কোন ব্যক্তিকে নোবেল এর জন্য -মনোনয়ন দেয়া হয় -তাহলে সেটা হতে পারে চ্যানেল আইয়ের #সাইখ_সিরাজ । নিভৃতে কৃষকদের নিয়ে কি অসাধারণ কাজ গুলো করে যাচ্ছে লোকটা। তা মনোযোগ সহকারে না দেখলে উপলব্দি করা যাবেনা। হতে পারে তাকে আমরা পছন্দ করিনা। হতে পারে লোকটার আলাদা কোন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। তাতে কি- দিন শেষে কাজের মুল্যায়নটাইতো আসল। তার পরিকল্পনায় মাটি ও মানুষকে নিয়ে- মাটি ও মানুষ/শ্যামল বাংলা অনুষ্ঠানটি এক কথায় অসাধারণ। যদিও প্রথমে এটা বিটিভিতে শুরু হয়। তারপর #চ্যানেল_আইতে। এছাড়াও সাইখ সিরাজ বিশেষ ভাবে পরিচিত পান প্রতি রমজানে -চ্যানেল আইতে প্রচারিত #কাফেলা অনুষ্ঠানটি করে।যেটি এখনও প্রতি রমজানে প্রচারিত হয় চ্যানেল আই থেকে। বিশেষ করে ইফতারের আগে ও সেহরির সময়। আমি এ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক।কোরানে বর্ণিত বিশেষ বিশেষ স্থান সমুহে আরব দেশ গুলোতে ছুটে চলেছেন চ্যানেল আই টিম। মরুর বুকে তাদের ছুটে চলা এবং অনুষ্ঠান ধারন খুবই দুরুহ এবং ঝুকিপূর্ন কাজ। কখনও গোপন ক্যামেরায় কখনও কতৃপক্ষের অনুমতি নিয়ে তুরে ধরছেন -দুর্লভ সব প্রতিবেদন।

শুরুন দিক থেকে #মাওলানা_নুরুল_ইসলাম_ফারুক এটি উপস্থাপনা করতেন -বিগত সরকারের আমলে তাকে নিজ গৃহে হত্যা করা হয়।তার কোরান তেলওয়াত এত মন:মুগ্ধকর ছিল -শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যেত। তাকে কেন হত্যা করা হয়েছিল আজ পর্যন্ত জানলাম না? এর পিছনের রহস্য কি ছিল ?

যাই হোক এরপর থেকে উনার ছেলে উপস্থাপনা করতেন অনুষ্টানটি। এখন করে অন্যজন, উপস্থাপনা ভিন্ন হলেও আবহ একই রকম। তবে মাওলানা ফারুকের উপস্থাপনা ছিল প্রানবন্ত ।আমি মনে হয় গত ১৫/২০ বছর ধরে অনুষ্ঠানটি সময় পেলেই দেখি।আমার বাবাকে দেখিয়েছিলাম কয়েকটি পর্ব। অনেক কিছু জেনেছি অনেক কিছু দেখার সুযোগ হয়েছে এ অনুষ্ঠানের মাধ্যমে । হয়তো আমাদের দ্বারা এসব জায়গাতে কোন-দিন যাওয়া সম্ভব হবেনা। কিন্তু কোরানে বর্ণিত সুরা আয়াত এবং ঘটনার আলোকে সরজমিনে প্রতিবেদন -দেখলে চোখের পানি আটকানো দায়।যদি আপনি একটি পর্বও দেখে থাকেন তবে বুঝবেন এর গুরুত্ব কতখানি। কাল দেখলাম হয়রত মুসা আঃ এর তুর পাহাড়ে গমনের সময় যে গাছের নীচে গিয়ে আল্লাহর কালাম শুনতে পান সে গাছকে নিয়ে প্রতিবেদনের প্রথম পর্ব। যেটা একধারে ইহুদী খৃষ্টান ও মুসলমানদের কাছে পবিত্র।যা মিশর থেকে প্রায় ৪০০ কিঃমিঃ দূরে। তুঁরে -সিনা। কোরানে এ পাহাড়কে নিয়ে একটি সুরা আছে। ওয়া -ত্বীন -ওয়াজ যাইতুন -ওয়া তুরে সিনিনা । যতক্ষণ অনুষ্ঠানটি দেখলাম ততক্ষণ আমরা হাত পা শীতল হয়ে আসছিল বার বার -শরীরের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কারণ যে গাছটিকে দেখানো হয়েছে এটি কয়েক হাজার বছর পূর্বের হলেও এখনও বিদ্যমান। যে গাছ থেকে প্রথম মুসার প্রতি আওয়াজ আসে -হে মুসা তোমার জুতা খোল ----। এরপরের আয়াত -হে মুসা আমিই তোমার রব। -আনা রাব্বাকুমুল আলা ----।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ