মানুষের জীবন কেন এত সস্তা হয়ে গেল

 


একই দিনে দেশের দু প্রান্তের দুটো ঘটনা । মানুষের জীবন কত সস্তা হয়ে গেল ! খুন যেন একটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবার কাছে।

আগে ফিল্মে দেখতাম -ভিলেনের মন খারাপ থাকলে মদ খায় -মন ভালো থাকলে মদ খায়। আবার মনঃকষ্টেও মদ খায়।
এরপরের যুগ হলো -নায়ক কথায় কথায় গুলি করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে গুলি করে -তার বিপক্ষ দলকে গুলি করে - কাউকে তার শক্র মনে করলেই গুলি করে আবার তার শক্রদের পাইলেও সে গুলি করে হত্যা উতসব করে।
এখন বাস্তব অবস্থা দাঁড়িয়েছে -সামান্য কটা টাকার জন্য মানুষ মারে। গলার চেইনের জন্য মানুষ মারে -চাঁদা না পেলে মানুষ মারে -প্রতিপক্ষকে নাগালে পাইলেও মারে। কাউকে ফাঁসানোর জন্যও মানুষ মারে। পাওনা টাকা চাইতে গেলেও মানুষ মারে। বউয়ের সাথে ঝগড়া করেও হত্যা করে। আইফোনের জন্য মানুষ মারে ,ভাতের জন্য মানুষ মারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফোন চুরির দায়ে একটা ছেলেকে মেরে ফেলছিল -২০২৪ সালে । মনে আছে আপনাদের ? সেটার বিচার হয়েছিল এ দেশে ?
চন্দ্রাতে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে মোবাইলে ছবি ধারন করার কারনে -বিচার হয়েছিল তাদের ? ঢাকার মির্টপোর্টে পাথর দিয়ে থেঁতলিয়ে মানুষ খুন করা হয়েছিল -বিচারকার্য কি শেষ হয়েছে এখনও ?
একটু পিছনে ফিরে যদি দেখি -তাহলে বিশ্বজিত হত্যাকারীদের কি ফাঁসি কার্যকর করা হয়েছে ?
আবরার হত্যাকারীদের কি ফাঁসি দেয়া হয়েছে ? ওসি প্রদীপের কি ফাঁসি দেয়া হয়েছে ?
বস্তুত বিচারের দীর্ঘ সুত্রিতার কারনে মানুষ হত্যাটাকে একটা মামুলি ব্যাপার মনে করে। দুদিন আগেও মন্ত্রীর বিরুদ্ধে লাইভে এসে কথা বলার কারনে একজনকে হত্যা করা হয়েছে -এ বিচারহীনতার কারনে দেশে হত্যা খুন এখন একটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এর থেকে মুক্তির জন্য -আইন বদলাতে হবে। সহজতর জামিন বন্ধ করতে হবে।উকিল নামক বারবনিতাদের নৈতিকতা বৃদ্ধি করতে হবে।
সর্বোপুরি হাস্যকর ইস্যু নিয়ে আদালতে মামলা বন্ধ করতে হবে। পুরাতন মামলা যে গুলো রাজনৈতিক সে গুলোর দ্রুত সুরাহা করে জট কমাতে হবে। তাহলে ০১ মাসের মধ্যে যে কোন বিচারকার্য কিংবা রায় প্রদান সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ