মাননীয় স্পীকার -
১. প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় একটা ছেলেকে ৭৬ দিন কারাগারে রাখলেন ।
২. রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ায় দুজনকে কারাগারে নিক্ষেপ করলেন।
৩. অন্যায়ের প্রতিবাদ করার একজন মুক্তিযোদ্ধাকে জেল খাটালেন -একজন খুনির মত তার হাতে কড়া পরালেন অথচ স্বীকৃত খুনিকে জামাই আদরে কোর্টে তোলার ব্যবস্থা করলেন।
এখন আপনার ভূমিকা কি ?
১. গোপালগঞ্জে দুজন এমপির বাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে।
২. একই জেলায় দুটো থানা জ্বালিয়ে দিয়ে পুলিশের অস্ত্র লুট করা হয়েছে।
৩. গোপালগঞ্জে বিএনপির নেতা কর্মীদের বাড়ী ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে।
৪.প্রধানমন্ত্রী তার ফ্যামিলিকে নিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়েছে।
৫. রাস্তায় গাছের গণ্ডি পেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
৬. ঢাকার সাথে খুলনার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ।
৭.পদ্মা সেতুতে যান চলাচলে বাধা দেয়া হয়েছে।
৮. নাটোরে রেল লাইনে আগুন দেয়া হয়েছে।
৯. ঢাকা সহ সারা দেশে আগুন সন্ত্রাস চলছে। অসংখ্য ককটেল বিষ্পোরিত হয়েছে।অসংখ্য গাড়ীতে আগুন দেয়া হয়েছে।
১০. নওগাঁ ও মাদারীপুরে একাধিক বিএনপি কর্মীকে খুন করা হয়ছে।
১১. গ্রামীণ ব্যাংকের বহু সংখ্যক শাখায় আগুন দেয়া হয়েছে এমনকি আজ ড.ইউনুসের বাড়ীতে আগুন দেয়া হয়েছে।
এরপরও কি আপনি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ?
মাননীয় স্পীকার -
ওযু নষ্ট হবার মত সব ঘটনাই-তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি বলছেন ওযু ঠিক আছে।
মানুষ আপনাদের সংসদের পাঠিয়েছে -স্বরাষ্টমন্ত্রী বানী ,রাশেদ খাঁনের বুলি ,নুরুর পল্টি , আম তারেক ,রেজাউল করিম রনি ও সাহেদের মধুর মধুর বানী শুনার জন্য নয়।
আপনার মাধ্যমে আমরা জানতে চাই কতটুকু অপরাধ কিংবা আন্দোলন করলে সংবিধান ঠিক থাকে। উনী তার উপর অর্পিত দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ আপনি- প্রধানমন্ত্রীকে বলুন উনার মন্ত্রণালয় অদল-বদল করে দিতে। বিএনপিতে যোগ্য অনেক নেতা আছে যারা এসব রাজনৈতিক অপততপরতা কঠোর হস্তে দমন করতে সক্ষম।

0 মন্তব্যসমূহ