তুম্রা শুধু সমালোচনা কর ,বলে বেড়াও এটা (BCB) বিএনপি ক্রিকেট বোর্ড হয়ে গেছে -আসলে তুম্রা আমাদের নেতাদের ছেলে মেয়েরা কিছু করে খাক এটা সহ্য করতে পারনা। তারাতো বেকার না -শুধু দেশের ক্রিকেটের কথা চিন্তা করে তামিমের নেতৃত্বে কমিটিতে এসেছে দেশের সেবা করার জন্য।
তোমাদের সমস্যা হলো তুম্রা ক্রিকেট ইতিহাস পড়ে দেখেনা, এজন্য শুধু সরকারের সলামোচনা কর -
সাবেক বিসিবি প্রধান যিনি ব্যাট বল হাতে মাঠে অসামান্য অবদান রাখার পরও -আপাকে গ্যালারিতে বসেই স্কোর আপডেট জানাতেন -সে পাপুন সাহেব - সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ছিলেন না ?
ইভেন পাশের দেশ যাদের আমরা আমাদের আদর্শ মনে করি এবং বর্তমানেও তাদের মতের বাইরে কোন কাজ করিনা। সে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা আইসিসির প্রধান জয়-শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে নন ?
অথচ তুম্রা শুধুই আমাদের পিছে লেগে আছো -একটু মেধা খরচ করলে দেখতে পেতে যোগ্যতা থাকা স্বত্বেও মীর্জা ফখরুলের মেয়ে এবং বরকতউল্যাহ বুলুর ছেলেকে পদায়ন করা হয়নি । এটার-তো প্রশংসা-তো করনা।
এটা বিএনপির ক্রিকেট বোর্ড বলা অপ-মানহানি কর। কারণ যারা বুদ্ধি দেয় বোর্ড পরিচালনা করে তাদের ক্রিকেট জ্ঞানের চেয়ে রাজনৈতিক জ্ঞান বেশি থাকলেই হয়।এখন হয়তো বলবা -এদেরকে-তো কখনও রাজনীতির মাঠে দেখা যায়নি। যাবে কেন ভাই -তারাতো বিদেশ থেকে ডিগ্রী নিয়ে এসেছে তোমাদের জ্ঞান দেবার জন্যই ।
এখন তাদেরকে জ্ঞান বিতরণের জন্য জায়গা দিতে হবেনা ? তোমাদের মধ্যে কি কারো এ যোগ্যতা আছে যে নেতৃত্ব দিবে ? নেত্বত্বতো নেতার ছেলে মেয়ে স্ত্রী-ছাড়া কারো থাকে নাকি ?
ক্রিকেট বোর্ডের সবার ক্রিকেটীয় জ্ঞান থাকতে হবে এমন কথা নেই। কমিটির নীচের দিকে তাকিয়ে দেখ -আওয়ামীলের আশীর্বাদ পুষ্ট -নান্নু এবং ধারাভাষ্যকার আতহার আলীকে এ কমিটিতে রাখা হয়েছে। সুতরাং ইহা একটি হালাল কমিটি হিসাবে আখ্যা দেয়া যেতেই পারে।

0 মন্তব্যসমূহ