ফিলিস্তীন আর ইসরাইলের মানুষের রক্তের রং কি আলাদা ? পার্থক্যটা শুধু পরিচয়ে ওরা মুসলিম আর এরা ইহুদী।

 


সবার উপরে মানুষ এবং মনুষ্যত্ব। মুসলমানের ঘরে যেমন নাস্তিকের জন্ম হয় তেমনি পৌত্তলিকের ঘরে জন্ম নিয়েও হয়ে উঠতে পারে একজন বিবেকবোধ সম্পন্ন মানুষ। এর জন্য শুধু থাকতে হয় বিবেক থাকতে হয় মনুষ্যত্ব।

নোয়াম চমস্কি একজন ইহুদী লেখক। সাম্প্রতিক ঘটনাবলীতে তার লেখনি দ্বারা বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকে ইসরাইলের হামলার পিছনে যৌক্তিকতা। ফিলিস্তিনীদের উপর যখন বছরের পর বছর ধরে আক্রমণ চলে আসছে তখন পুরো বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেয়া হয়েছে নতুন নতুন ইসু তৈরি করে । আর তারা যখনই প্রতিবাদী হয়ে উঠেছে তখনই পশ্চিমাদের আঁতে ঘা লেগেছে। অন্যদিকে ঘুমিয়ে আছে ও.আই .সি নামক মুসলিম বিশ্বের সংগঠনটি এমনকি মিশর ,লিবিয়া ,বাহরাইন ,সিরিয়া ,আরব আমিরাত ,কুয়েত -ইরাক -ইয়েমেন সহ মুসলিম দেশ গুলো। আমাদের দেশেও রাজনৈতিক পৃষ্টপোষকতায় উর্বর মাটিতে নষ্ট লেখক জন্মায়। আরবেও তাই। মুসলিম রাষ্ট হলেই ইরানের মত হবে এমনটি কথা নেই। অথচ ইসরাইলের একজন -লেখকের মতামত দেখুন -অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন।

যখন নিরীহ ফিলিস্তিনদের উপর -বছরের পর বছর ধরে নির্যাতন করে আসছিল সভ্যতার বিষপোড় বলে খ্যাত রাষ্ট্র ইসরাইল। তখন বিশ্ব বিবেক ঘুমিয়ে ছিল। যদি তারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখতো তাহলে আজকের এই দিনটি আপনাদের দেখতে হতোনা। হাজার হাজার মানুষকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করেছে -বিনা বিচারে বছরের পর বছর ধরে কারাগারে বন্দি রেখেছে -বোমা মেরে তাদের তাদের বসতবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন-তখন কোথায় ছিলো আপনাদের বিবেক ?

ফিলিস্তিন আর ইসরাইলের মানুষের রক্তের রং কি আলাদা ? পার্থক্যটা শুধু তৈরি হয়েছে পরিচয়ে ওরা মুসলিম আর এরা ইহুদী। সারা বিশ্বের আনাছে কানাছে মার খেয়ে যাচ্ছে মুসলমানরা। এর জন্য দায়ী মুসলমানের অনৈক্য এবং সঠিক নেতৃত্বের অভাব। একমাত্র দেশ ইরান এবং তুরস্ক তারা কাউকে ছেড়ে কথা বলেনা। তবে আশার কথা এইযে -এবার ইরান ও তুরস্কের সাথে যোগ দিয়েছে সৌদি আরব-কাতার -লেবানন-চীন ও রাশিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ