বিশ্বাস করেন ভাই -রাজনীতি একটি লাভ জনক পেশা-এ পেশায় টিকে গেলে আপনি -
১. ট্যাক্স ফ্রিতে গাড়ী আমদানী করতে পারবেন ।
২.কম ভাড়াতে ন্যাম ভবনে থাকতে পারবেন।
৩. সরকারী খরচে দারোয়ান ড্রাইভার আয়া এবং পি এস রাখতে পারবেন।
৪. গ্যাস বিদ্যুত ও পানির বিল বছরের পর বছর না দিয়ে ঝুলিযে রাখতে পারবেন।
৫. একটা লাল পাসপোর্ট পাবেন যেটা দিয়ে গ্রীন চ্যানেলে বিদেশ যেতে পারবেন।
৬. হাসপাতাল ,বিমান ও ট্রেনে ভি আইপি সুবিধা পাবেন।
৭. পরিবারের জন্য মাসিক চিকিতসা ও আপ্যায়ন ভাতা পাবেন।
৮.বছরে একবার সরকারী খরছে বিদেশ ভ্রমন করতে পারবেন ।
৯. নামে বেনামে একাধিক ঠিকাধারী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন।
১০. পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাজের জন্য যে কোন মন্ত্রনালয়ে সুপারিশ করতে পারবেন।
১১. নিজের গোষ্ঠী এবং শ্বশুরের গোষ্ঠীকে ব্যবসা কিংবা চাকুরীর সুযোগ করে দিতে পারবেন।
১২. পুলিশকে যে কোন সময় ধমকাতে পারবেন,রাস্তার উল্টোদিক দিয়ে গাড়ী চালাতে পারবেন।
১৩. কারো মামলা কিংবা পুলিশী হয়রানি করলে নাক গলাতে পারবেন।
১৪. সংসদীয় কমিটির যে কোন বৈঠকে ০৫ তারকা হোটেলের চা নাস্তার বিল পাবেন।
১৫. মাছ চাষ ,হাস চাষ ,লেবুর বাম্পার ফলন,খিচুড়ী রা্না কিংবা পুকুরে সাঁতার কাটার প্রশিক্ষন নিতে সরকারী খরছে বিদেশ যেতে পারবেন।
১৬.এলাকার উন্নয়নের জন্য প্রতি বছর ০৫ কোটি টাকা পাবেন। সেগুলো আবার নিজের ইচ্ছামত খরছ করতে পারবেন।
১৭.নিজ দলের নেতা কর্মীদের ইচ্ছামত পদ বন্টন করতে পারবেন। এলাকার ডিসি-ইউএনও -ওসি ও এসপিকে ধমকাতে পারবেন।
১৮.নিজের ছেলে মেয়েকে বিদেশে পড়াতে পারবেন এমনকি বিদেশে বাড়ী কিংবা ফ্লাটও কিনতে পারবেন।
১৯. যত গুলো ইচ্ছা নিজের এবং পরিবারের স্বাস্থের পাশাপাশি ব্যাংক এ্যাকাউন্টের স্বাস্থ্য মোটাতাজা করতে পারবেন।
২০.এমনকি ভ্যাট ট্যাক্স না দিয়েও থাকতে পারবেন।
অতএব আসুন সরকারী বেসরকারী চাকুরী ছেড়ে রাজনীতিকে পেশা হিসাবে বেঁচে নিই।
জনস্বার্থে :- ঠেলা।

0 মন্তব্যসমূহ