জানাযার নামাজ পড়ার নিয়ম


 ইসলামী শরিয়া আইন যদি না মানেন তাহলে জানাযার নামাজ কি নিজের বানানো আইনে পড়বেন ? এটাতো ইসলামী শরিয়া মোতাবেকই পড়তে হবে। আপনি অন্যের জানাযা পড়বেন অন্যেরা আপনার জানাযা পড়বে। এটাইতো নিয়ম।

মনে রাখবেন -প্রতিটা নামাজ নিজের জন্য -জানাযার নামাজ শুধু অন্যের জন্য পড়তে হয়। পড়ার পূর্বে কতগুলো নিয়ম আপনাকে মানতে ও জানতে হবে।
১. জানাযার নামাজ ০৪ তাকবীরের সহিত পড়তে হয়।
২.এটা একা পড়া যায়না -ঈমাম ও মুসল্লী লাগে।
৩. মৃত ব্যক্তিকে সামনে রেখে পড়তে হয় ,পশ্চিম মুখী হয়ে।
৪. অযু ছাড়া এ নামাজ পড়লে তা আদবের বরখেলাপ কিংবা মাকরুহ হয়-এবং নাপাক শরীরে পড়লে গুনাহ হবে।
৫. জুতা পায় দিয়ে এ নামাজ পড়া যায় -তবে শর্ত হলো জুতাতে কোন নাপাক থাকতে পারবে না।
৬. বেজোড় সংখ্যক কাতার করা উত্তম -যেমন ৩/৫/৭/৯/১১ তবে জোড় হলেও কোন সমস্যা নাই।
৭. জানাযায় নামাজ -০৪ রাকাত এবং ফরজে কেফায়া। অর্থ্যাত সমাজের কিছু সংখ্যক লোক পড়লেই সবার দায়িত্ব আদায় হবে। সবাইকে পড়তে হবে এমন কোন শর্ত নেই।
৮. মহিলাদের জন্য জানাযায় নামাজ প্রযোজ্য নয়।
৯.মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের নামাজ পড়ানো উত্তম । নিকটত্মীয়রা যোগ্যতা সম্পন্ন না হলে মসজিদের ইমাম কিংবা বিশিষ্ট আলেম নামাজ পড়াতে পারেন।
১০.নামাজের সময় কাতার সোজা করা ,টুপি মাথায় দেয়া ,ইমামের সাথে ছানা পড়া উত্তম । তবে এর ব্যতক্রম হলেও কোন সমস্যা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ