ইকরামুলের পরিবার হয়তো ন্যায় বিচার পাবে -কিন্তু যে সন্তানরা বাবা হারিয়েছে তারা কি পাবে ?

 


কক্সবাজারের পৌর কমিশনার ইকরামুল -মূলত বদির আক্রোশের শিকার। Rab কর্মকর্তারা ভুল ক্রমে তাকে ক্রস ফায়ার দেয়। যা পরবর্তীতে গভীর জলের ফিস কিংবা কালো মাগুরও  স্বীকার করে। আমি নিজ কানে শুনেছি -

যখন সাংবাদিকরা একরামুল মৃত্যুর পূর্বের Rab এর সাথে তার ফ্যামিলির কথোপকথন বাজিয়ে শুনান। তখন তিনি বলেন দু একটা ভুলতো হতেই পারে। আহা কি সস্তা ছিল মানুষের জীবন। ভুল করে আপনি যে কোন লোকের জীবন নিয়ে নিতে পারবেন এর জন্য রাষ্ট্র আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে ?

কি দুর্বিষহ দিন আমরা পার করে এসেছি !  একজন ওসি একাই হত্যা করেছে ১৮৪ জনকে। শেষতক একজন মেজরকে হত্যা করে ফেঁসে যায়। নইলে কেউ ভাবতেই পারতো না -ওসি প্রদীপের ক্ষমতার আড়ালে কি খুনের রাজত্ব করে যাচ্ছেন।কত লোককে সে হত্যা করেছে। কত মায়ের বুক খালি করেছে। কত নারীকে বিধবা করেছে। কত সন্তানকে করেছে এতিম !  

যাই হোক একরামুলের হত্যাকাণ্ড জানাজানি হবার পর -Rab এর ভেতরে -বাইরে ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক মিডিয়ায় চলে যায় অডিও ক্লিপ। মার্কিন দূতাবাস ছায়া তদন্ত করে -রিপোর্ট পাঠিয়ে দেয় বিভিন্ন সংস্থার কাছে।

 ওবায়দুল কাদেরকে পূর্বাপর ঘটনা জানানো হয়। বদির উপর ক্ষিপ্ত হন কাদের ভাই। একটা সময় বদি কাদের ভাইকে বুঝাতে সক্ষম হন -আসলে একরামুল ইয়াবা ব্যবসা করেন। সে তার পথের কাটা। সে ক্রসফায়ার দিতে বলেননী -এটা বাহিনীল লোকরাই করেছে।  যাইহোক সে যাত্রায় রক্ষা পান বদি । ওবায়দুল কাদের ৭/৫ বুঝিয়ে শেখ হাসিনাকে ম্যানেজ করেন।  

দেশের সচেতন নাগরিকদের মাঝে তখন থেকেই একটা আতঙ্ক আর কষ্ট বিরাজ কইতেছিল আহা - এ দেশে বুঝি আর এসব খুনের বিচার হবেনা কোন-দিন। ক্রসফায়ার রাষ্ট্রীয় বাহিনীর খেয়াল খুশিমতোই চলবে ? তারা যাকে অপরাধী বলবে যাকে ইচ্ছা খুন করবে এটার বিচার হবেনা কোনদিন ?

দিন পাল্টেছে । জুলাই আমাদের শুধু বাক স্বাধীনতা দেয়নি। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়ে গেছে -একে একে ধরা পড়ছে -কুশীলবরা। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। পিলখানা-হত্যা -শাপলা চত্বর হত্যার -মত নৃশংস ও অমানবিক সব হত্যাকাণ্ডের পুনঃতন্তের ও কুশীলবদের বিচারের মুখোমুখি করার জন্য। 

একটা অনুরোধ থাকবে বিগত সরকারের মত যেন -কোন নিরপরাধ মানুষকে সাজা দেয়া না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ